Monday, October 1, 2012

সালমানের দাবাং ২

‘দাবাং’ চলচ্চিত্রে সালমান খানের চোখে হার্ট শেপড রোদ-চশমা দেখার পর তাঁর ভক্তদের মধ্যে এই রোদ-চশমা কেনার হিড়িক পড়ে গিয়েছিল। এবার ‘দাবাং ২’ চলচ্চিত্রে বিশেষ এক ধরনের ধাতব বল দিয়ে খলনায়কদের পরাস্ত করতে দেখা যাবে সালমানকে। ধারণা করা হচ্ছে, এই ‘ইয়ো-ইয়ো’ বলটিও দারুণ সাড়া ফেলবে সালমানের ভক্তদের মধ্যে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, বলিউডের অ্যাকশন ছবিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন সালমান। এবারে ‘দাবাং ২’ চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। চলচ্চিত্রটিতে দেখা যাবে, হাত দিয়ে আঘাত না করে স্রেফ ইয়ো-ইয়োর মতো বিশেষ এই ধাতব বলটি দিয়ে শত্রুদের কুপোকাত করছেন সালমান।
সূত্রটি আরও জানিয়েছে, সালমানের নতুন এই হাতিয়ারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে পুরো একটি অ্যাকশন দৃশ্য সংযোজনের পরিকল্পনা করেছেন ‘দাবাং ২’ চলচ্চিত্রের নির্মাতারা। ধারণা করা হচ্ছে, দারুণ জনপ্রিয়তা পাবে এ হাতিয়ারটি। সালমানের ভক্তদের হাতে উঠবে ইয়ো-ইয়ো বলটি।
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দাবাং’ চলচ্চিত্রের ব্যাপক সাফল্যের পর ছবিটির সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে আরবাজ খানের প্রযোজনা ও পরিচালনায় ‘দাবাং ২’ চলচ্চিত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন সালমান খান, আরবাজ খান, সোনাক্ষী সিনহা, বিনোদ খান্না প্রমুখ। ৩৫ কোটি রুপি বাজেটের চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ২১ ডিসেম্বর।

আসুন জেনে নেই F1-F12 এর কাজ



আমরা যারা নতুন তারা অনেকেই F1-F12 এর কাজ সম্পকে জানিনা তাদের জন্য এই পোষ্ট।

F1: সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয়যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেজ চলে আসে

F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকরণের (Rename) জন্য ব্যবহৃত হয় Alt+Ctrl+F2 চেপে MS Word-এর নতুন ডকুমেন্ট খোলা হয়Ctrl + F2 চেপে MS Word-এর প্রিন্ট প্রিভিউ দেখা হয়

F3: কি চাপলে Microsot উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়Shift + F3 চেপে MS Word-এর লেখা বড়হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড়হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়

F4: চেপে MS Word- এর last action performed পুনরায় (Rename) করা যায়Alt+ F4 চেপে সক্রিয়
সব প্রোগ্রাম বন্ধ করা হয়Ctrl + F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়

F5: চেপে Microsoft উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় পাওয়ার পয়েন্ট এর স্লাইড শো আরম্ভ করা হয়এবং MS Word- এর find, replace, go to উইন্ডো খোলা হয়

F6: চেপে মাউস-এর কার্সরকে ইন্টারনেট ব্রাউজার-এর অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়Ctrl + Shift + F6 চেপে MS Word- ডকুমেন্ট খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়

F7: চেপে MS Word-এ লেখা, বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্স এর Caret browsing চালু করা হয়Shift +F7 চেপে MS Word-এ কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়

F8: কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগেসাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি-টি চাপতে হয়

F9: কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়

F10: কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেন্যুবার নির্বাচন করা হয়Shift + F10 চেপে কোনো নির্বাচিত লেখা, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়

F11: চেপে ইন্টারনেট ব্রাউজার এর ফুল-স্ক্রিন মোড অন/অফ করা হয়

F12: চেপে MS Word-এর Save as উইন্ডো ওপেন করা হয়Shift + F12 চেপে MS Word- ডকুমেন্ট সেভ করা হয়এবং Ctrl + Shift + F12 চেপে MS Word- ডকুমেন্ট প্রিন্ট করা হয়

Sunday, July 22, 2012

যদি ভালো না লাগে তো দিও না মন

গত ১১ মে ২০ দিনের জন্য দেশে এসেছিলেন হুমায়ূন আহমেদ। দেশে এসে তিনি ইমপ্রেস টেলিফিল্মের জন্য 'যদি ভালো না লাগে তো দিও না মন' নামের একটি চিত্রনাট্য লিখেছেন। এটিই ছিল হুমায়ূন আহমেদের শেষবারের মতো দেশে আসা এবং চ্যানেল আইয়ের তথ্য মতে এটিই ছিল নিজ হাতে লেখা তাঁর জীবনের শেষ চিত্রনাট্য। ওই সময়ে হুমায়ূন আহমেদ তাঁর জীবনের শেষ চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা'র একটি প্রদর্শনী দেখেন। ২ জুন চিকিৎসার জন্য আবার নিউ ইয়র্কে চলে যান। হুমায়ূন আহমেদের সেই চিত্রনাট্য নিয়ে তৈরি হলো ইমপ্রেস টেলিফিল্মের টেলিছবি যদি ভালো না লাগে তো দিও না মন। টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, সুইস মডেল ও অভিনেত্রী শেনিন ডমেনিক অ্যালেরি, মাসুদ আখন্দ প্রমুখ।
টেলিছবিটির শুটিং হয়েছে সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, লুসান, সেনিল দ্য ব্যুসি, প্লাইমপালস, রু দি মন্ট ব্লানকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে।


সূত্র: কালের কণ্ঠ (২২/০৭/২০১২)

Saturday, July 7, 2012

আগামী বছরের শুরুতে আসছে পেপাল

আগামী বছরের শুরুর দিকে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। এর ফলে বাংলাদেশি ফ্র্রিল্যান্সার এবং ওয়েব উদ্যোক্তাদের অর্থ লেনদেন সংক্রান্ত ঝামেলা অনেকটাই নিরসন হবে। গত শুক্রবার ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী ডেভসটিম আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের [বেসিস] সদ্য নির্বাচিত সভাপতি এ কে এম ফাহিম মাশরুর। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের [বিডিওএসএন] সাধারণ সম্পাদক মুনির হাসান ও ডেভসটিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাহিম মাশরুর জানান, পেপালের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইনগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বাংলাদেশ ব্যাংক আইনগত বিধিতে কিছুটা পরিবর্তন আনায় বাংলাদেশে পেপালের যাত্রা শুরু করতে কোনো বাধা নেই। মুনির হাসান বলেন, তরুণদের বিভিন্ন সফলতা প্রমাণ করে তারাই আগামীতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করবে। নতুন ফ্রিল্যান্সার তৈরিতে পুরস্কার জয়ী প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত প্রতিযোগিতায় সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসেবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি প্রতিষ্ঠান ডেভসটিম।

সূত্র সমকাল, তারিখ-০৮-০৭-২০১২

সেমিফাইনালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

ফেবারিট তকমা নিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে বিদায় নিতে হলো গতবারের শিরোপাজয়ীদের। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের ইনিংস। সেমিফাইনাল নিশ্চিত জেনেই আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। আর ইংল্যান্ডের এ হারের ফলে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
ইংল্যান্ডের মূল সর্বনাশটা আজ শুরুতেই করে দিয়েছেন লাথিস মালিঙ্গা। ইংলিশ ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত বোলিং করে এক ওভারেই দুই ওপেনার লুক রাইট, অ্যালেক্স হালেক্স ও জনি বেয়ারস্ট্রোকে সাজঘরে পাঠিয়েছেন এই ডানহাতি পেসার। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইয়ন মরগান ও সামিত পাটেল। ১১তম ওভারে মরগানকে আউট করে এই জুটি ভাঙ্গেন আকিলা ধনঞ্জয়। এরপর খুব দ্রুতই রবি বোপারা, জোস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের উইকেটও তুলে নেন লঙ্কান বোলাররা। অষ্টম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে শেষ সময়ে আবার ইংল্যান্ড শিবিরেও জয়ের আশা জাগিয়েছিলেন সামিত পাটেল ও গ্রায়েম সোয়ান। কিন্তু নিজের শেষ ওভারে পাটেলকে সাজঘরমুখী করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মালিঙ্গা। ৪৮ বলে ৬৭ রানের চমত্কার এক লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন সামিত পাটেল। গ্রায়েম সোয়ানের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। শ্রীলঙ্কার পক্ষে ৩১ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন মালিঙ্গা।

কীভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল



আপনার মেইলের পাসওয়ার্ড কেউ হয়তো জেনে গেছে এবং সে মাঝেমধ্যে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করে। অথবা আপনার মেইল ঠিকানাটি হ্যাকিং হয়ে গিয়েছিল, কোনোভাবে হয়তো পুনরায় উদ্ধার করতে পেরেছেন। এখন কীভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করা হয়েছিল? 


জিমেইলের ক্ষেত্রে: প্রথমে জিমেইল ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন। নতুন একটি পেইজ আসবে। 


সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন, কত তারিখ, কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার জিমেইলে প্রবেশ করা হয়েছে, সবগুলোর তালিকা আসবে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে। তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। 

তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।


সূত্র প্রথম-আলো তারিখ-০৮-০৭-২০১২।

নিজের সিম নাম্বার জানুন অতি সহজেই

আমরা অনেকেই বিভিন্ন কোম্পানির মোবাইল সিম ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময়ই আমরা মোবাইল নাম্বার ভুলে যাই নিজের নাম্বার বের করতে কি করবেন তা দেয়া হল-
গ্রামীণফোন *১১১**#
রবি *১৪০**#
এয়ারটেল *১২১**#
বাংলালিংক *৫১১#